📦অর্ডার সংক্রান্ত
অর্ডার কনফার্ম হওয়ার পর কি বাতিল করা যাবে?
ওয়েবসাইটে অর্ডার করার পর আমাদের টিম কল করে অর্ডারটি কনফার্ম করে। কল কনফার্মেশনের সময় চাইলে অর্ডার বাতিল করা যাবে। তবে একবার কনফার্ম হয়ে কুরিয়ারে পাঠানোর পর অর্ডার বাতিল করার সুযোগ থাকে না।
অর্ডার ট্র্যাক করবো কীভাবে?
অর্ডার কুরিয়ারে (স্টিডফাস্ট কুরিয়ার) পাঠানোর পর কুরিয়ার কর্তৃপক্ষ থেকে একটি ট্র্যাকিং লিংক এসএমএস-এর মাধ্যমে পাঠানো হয়। যদি এসএমএস না পান, তাহলে আমাদের এসএমএস বা মেসেজ করলে আমরা সরাসরি ট্র্যাকিং লিংক পাঠিয়ে দিবো।
💳পেমেন্ট সংক্রান্ত
কোন কোন পেমেন্ট মেথড সাপোর্ট করেন?
আমরা Cash on Delivery (COD), bKash, Nagad এবং Rocket — এই চারটি মাধ্যমেই পেমেন্ট গ্রহণ করি। আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে টাকা দিতে পারবেন, অথবা bKash/Nagad/Rocket দিয়ে আগেই পেমেন্ট করতে পারবেন।
🚚ডেলিভারি সংক্রান্ত
ডেলিভারি পেতে কতদিন সময় লাগে?
ঢাকার ভেতরে সাধারণত ১-২ দিনের মধ্যে এবং ঢাকার বাইরে ৩-৪ দিনের মধ্যে পণ্য পৌঁছে যায়।
কোন কোন এলাকায় ডেলিভারি দেন?
আমরা স্টিডফাস্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের সব জেলায় হোম ডেলিভারি করে থাকি।
ডেলিভারি চার্জ কত?
ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ৳৬০ এবং ঢাকার বাইরে ৳১২০। (অর্ডার করার সময় চেকআউট পেজেও চার্জ দেখানো হয়।)
↺রিটার্ন ও এক্সচেঞ্জ
পণ্য হাতে পাওয়ার পর কী করা উচিত?
ডেলিভারিম্যান থাকা অবস্থাতেই পণ্যটি ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ করা হয়। কোনো সমস্যা থাকলে তখনই জানালে দ্রুত সমাধান করা সহজ হয়।
এক্সচেঞ্জ বা রিটার্ন করার নিয়ম কী?
পণ্যে কোনো সমস্যা থাকলে হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে এক্সচেঞ্জ বা রিটার্নের সুযোগ আছে। এই সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবো।
রিটার্ন করতে কি কোনো চার্জ লাগে?
হ্যাঁ, পণ্য রিটার্ন করতে চাইলে ফেরত পাঠানোর ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
দুঃখিত, এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। নিচের যোগাযোগ করুন বাটনে ক্লিক করে আমাদের মেসেঞ্জারে ইনবক্স করুন।